× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

হঠাৎ ঘূর্ণি বাতাসে লন্ডভন্ড কক্সবাজার সৈকত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ আঘাত হানা ঘূর্ণি বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে সৈকতের পর্যটন ব্যবস্থাপনা। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টার পর আকস্মিকভাবে শুরু হওয়া ঘূর্ণি বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিপাতে সৈকতে থাকা শতাধিক ছাতা উড়ে যায় এবং অসংখ্য কিটকট (বিচ) চেয়ার ভেঙে যায়।

এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। কয়েক মিনিটের এই তীব্র ঘূর্ণি বাতাসে সৈকতের বিভিন্ন পয়েন্টে ছাতা ও চেয়ার ছিটকে পড়ে এবং ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এরপর হঠাৎ প্রচণ্ড বেগে ঘূর্ণি বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই সৈকতে সারিবদ্ধভাবে বসানো ছাতাগুলো একের পর এক উড়ে যেতে থাকে। বাতাসের তীব্রতায় অনেক চেয়ার ভেঙে যায় এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৈকত-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, আকস্মিক এই দুর্যোগে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছাতা ও চেয়ার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং কয়েক মিনিটের মধ্যেই সৈকতের স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণ বদলে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!