× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৭:৪০ পিএম

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৭:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ইরান পূর্ব সিরিয়ায় হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য তুলে ধরেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

ইরানশাহর শহরে ইরানি সেনাদের নিহত হওয়ার সরাসরি জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, হামলাটি আল-তানফ ঘাঁটির কাছাকাছি এলাকায় চালানো হয়। তবে ঘাঁটিটিতে সরাসরি হামলা করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দামেস্ক পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করছে। গত মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রকাশ্যে বলেছিলেন, তার দেশ চলমান সংঘাতের তীব্রতা থেকে দূরে থাকতে চায়।

লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, সিরিয়া এই সংঘাতের বাইরে থাকবে, যদি না দেশটি সরাসরি হামলার শিকার হয় বা কোনো পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের মধ্য দিয়ে তেল সরবরাহের পথ অবরোধে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান।

Link copied!