× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৮:৪২ পিএম

দুমকিতে ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি নিয়ে ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রটির সভাপতি ডা. মহিবুল্লাহ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার। 

তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সুব্রত কুমার শিকদার এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিকুল ইসলাম তারেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জুয়েল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন এবং আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বিভিন্ন চিকিৎসা ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পরিদর্শন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!