× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৯:০০ পিএম

বেলুচিস্তান-পাকিস্তান তুমুল সংঘর্ষে লিপ্ত, ৪৫ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৯:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেলুচিস্তানের মাস্তুং জেলার খাদকুচা এলাকায় পাকিস্তানের একটি সামরিক কনভয়ে ফের হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় ৪৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সূত্র জানায়, সকালে মাশা আল্লাহ হোটেলের কাছে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগের দিন একই এলাকার কোয়েটা-করাচি মহাসড়কে একটি সামরিক বাসে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ হামলায় সশস্ত্র ব্যক্তিরা তিনটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের দাবি করা হলেও, প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাকিস্তানি কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি।

এর আগে, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) খাদকুচা এলাকায় চালানো একটি হামলার দায় স্বীকার করে। সংগঠনটির দাবি, ওই হামলায় পাকিস্তানি সামরিক সদস্য, নিরাপত্তারক্ষী এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাবাহী যান লক্ষ্যবস্তু করা হয়।

বিএলএ দাবি করেছে, ওই হামলায় ৪৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। তবে বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা কনভয়ে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেননি।

এদিকে, শুক্রবার সকালের সর্বশেষ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Link copied!