× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৮:৫৯ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইল সদর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবা টিপু মোল্যার (৫৮) এর জানাজায় অংশ নিয়েছেন ছেলে মো. জিসানুর রহমান জিসান (৩৩) নামে এক সেচ্ছাসেবকদল নেতা।

শুক্রবার (১৭ জুলাই) জুম্মাবাদ সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মাঠে বাবার জানাজায় অংশ নেন জিসান।

মো. জিসানুর রহমান জিসান সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভাঙচুর ও মারধর মামলায় কারাগারে আছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নড়াইল শহর থেকে উপজেলার বাশঁগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন জিসানের পিতা টিপু মোল্যা। পথে সুম্ভডাঙ্গা গ্রামের নাজমুল কাজীর বাড়ির সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তার পাসে পড়ে যায় টিপু মোল্যা। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর, আইনি প্রক্রিয়ায় ছেলে জিসানকে কারাগার থেকে বেলা সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত, ৩ ঘণ্টার জন্য পেরোলে মুক্তি দেয় নড়াইল জেলা কারাগার কর্তৃপক্ষ। পরে সদর থানা পুলিশের সহযোগিতায় জিসানের বাবার নামাজে জানাজাসহ কর্মচন্দ্রপুর কবরস্থানে দাফন সম্পন্ন শেষে আবারও কারাগারে পাঠানো হয় জিসানকে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় শুক্রবার দুপুরে তার বাবার জানাজায় জিসানকে নিয়ে যাওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার সদ্য সাবেক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের (৩৫) অফিসকক্ষে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাঁধা দেওয়াসহ কর্মকর্তাকে মারধরের অভিযোগ এনে গত (২৮ জুন) মো. জিসানুর রহমানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে রয়েছেন জিসান।

রূপালী বাংলাদেশ

Link copied!