× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:২৯ পিএম

শৈলকুপাকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে ‘মাধবী সন্ধ্যা’ অনুষ্ঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি রচিত ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থ থেকে পাঠ এবং পদ্য-পদগদ্যে উদ্বুদ্ধ সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাধবী সন্ধ্যা’।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে মাধবী ফ্যান ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তব্যে মো. আসাদুজ্জামান এমপি বলেন, শৈলকুপার মানুষের মধ্যে কোনো ধরনের বিতর্ক বা মতপার্থক্য থাকলে শৈলকুপা দ্বিখণ্ডিত হচ্ছে না। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু শৈলকুপার মানুষ সব সময় ঐক্যবদ্ধ থাকবে। তিনি সাহিত্য, সংস্কৃতি ও শুদ্ধ ভাষা চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থ থেকে পাঠের পাশাপাশি উদ্বুদ্ধ সংগীত, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সাহিত্যচর্চা, সংস্কৃতির বিকাশ এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!