× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:৫৩ পিএম

কাশিমপুর কারাগার থেকে পালানো নারী বন্দি র‍্যাবের জালে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পাকে (২১) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি র‍্যাব-২-এর একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এর আগে রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া মেট্রনরা হলেন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এ ছাড়া নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।

র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Link copied!