× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:৫৩ এএম

বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত : খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:৫৩ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান পরিণতি ভালো হবে না, জনগণ পক্ষে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে ধারণ করি। বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলছে, এই সরকার যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে বিগত সরকারের পরিণতি হবে।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, অ্যাড. বাছেদ ভুইয়া, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হোক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!