× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০২ পিএম

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

​চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তারা দুজনেই দৈনিক মজুরিভিত্তিক কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

​এদিকে, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পর্যন্ত কোনো সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়নি। পরবর্তীতে স্থানীয় লোকজনই নিজস্ব উদ্যোগে বিল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

​এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link copied!