× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫৮ এএম

গাঁজাসহ এক পরিবারের পাঁচজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লা থেকে আনা ১৬ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হরিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন জামাই মো. সুইট (২৪), তার স্ত্রী মমেনা খাতুন (২৪), শ্বশুর মতিউর রহমান (৪০) এবং আরও দুই সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। অভিযানের সময় আটক নারী আসামির সঙ্গে ৬ মাস বয়সি ছেলে শিশুও ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!