× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:১৫ পিএম

ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের (CTCRP) আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং পার্ক উন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপির প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভীসহ সিটিসিআরপির উপপ্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম, ডিজাইন ইউনিটের প্রতিনিধিরা এবং ঝালকাঠি পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্কের নকশা, সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিক চাহিদার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে প্রথমে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। এরপর প্রয়োজনীয় সার্ভে ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়েই কাজ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!