× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:৪৮ পিএম

সিএমপি কমিশনারের বাসভবনের পাশেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের বাসভবনের পাশেই একটি ব্যবসা প্রতিষ্ঠানে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের কেয়ারটেকারকে হাত-পা বেঁধে জিম্মি করে রাখে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো আটলান্টিক লিভিং লিমিটেড।

প্রতিষ্ঠানটির কেয়ারটেকার ইনসান জানান, হেলমেট পরিহিত তিন ব্যক্তি হঠাৎ অফিসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে যাওয়ার সময় তার মোবাইল ফোন এবং অফিসের বিভিন্ন মালামাল নিয়ে যায়।

আটলান্টিক লিভিং লিমিটেডের মালিক ও প্রবাসী ব্যবসায়ী মো. মোসলেম বলেন, 'একদল সন্ত্রাসী আমার প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। খবর পেয়ে আমি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।'

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'নাসিরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে দুই কোটি টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী ডেভিড ইমনের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!