× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। ছবি : সংগৃহীত

বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি উপস্থিত থেকে সার্বিক বিষয় তুলে ধরবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই এ সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।

সংসদ সচিবালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনটি সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত হবে এবং এতে স্পিকার অথবা তার প্রতিনিধি বক্তব্য দিতে পারেন।

তবে এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি ছাড়া এখন পর্যন্ত অতিরিক্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Link copied!