মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উমপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় বাসটির ৮ জন যাত্রী আহত হন।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাতক্ষীরা জেলার অর্প মন্ডল (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মোল্লারহাট এলাকার মো. আলী মিয়া শেখ (৪৭), কালীগঞ্জে ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), ঢাকা-উত্তরার খান মৌসুমী ফেরদৌস (৩৯) ও নারায়ণগঞ্জের নীলা মার্কেট এলাকার হামিদুল ইসলাম (২৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে আহত হন ৮ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন