× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৭ এএম

ফিফার প্রশংসায় ভাসল আর্জেন্টিনা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৭ এএম

ফিফার প্রশংসায় ভাসল আর্জেন্টিনা

মেটলাইফ স্টেডিয়ামের রুদ্ধশ্বাস মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপজয়ের স্বপ্ন অধরা থেকে গেছে আর্জেন্টিনার। ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বাদ না পেলেও, আসরজুড়ে আলবিসেলেস্তেদের নান্দনিক ও দুর্দান্ত পারফরম্যান্সকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার নানাবিধ বিতর্ক ও গুঞ্জনের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়াকে এক বিশেষ অভিনন্দন বার্তা ও আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এএফএ প্রকাশিত সেই চিঠিতে টানা দুই আসরে ফাইনালে ওঠার মতো অবিশ্বাস্য অর্জনের জন্য আর্জেন্টাইন ফুটবলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো। চিঠিতে তিনি লেখেন, ‘আর্জেন্টাইন ফুটবলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অর্জনে আমি আমার আন্তরিক অভিনন্দন পুনর্ব্যক্ত করছি।’ উত্তর আমেরিকার এই আসরকে ফুটবলের অবিস্মরণীয় উৎসব আখ্যা দিয়ে ফিফা প্রধান আরও যোগ করেন, ‘দারুণ সব ম্যাচ, উদীয়মান প্রতিভা, পরাশক্তি তারকাদের উপস্থিতি এবং গ্যালারিতে সমর্থকদের উপচেপড়া ভিড়ে এবারের বিশ্বকাপ অনন্য উচ্চতা পেয়েছে। বিশেষ করে আলবিসেলেস্তাদের শৈল্পিক ফুটবল বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে।’

বিশ্বকাপের রানার্সআপ হওয়ার পেছনে দলের সব কারিগরকে আলাদাভাবে স্মরণ করেছেন ফিফাপ্রধান। প্রধান কোচ লিওনেল স্কালোনি, স্কোয়াডের সব ফুটবলার, কারিগরি ও মেডিকেল স্টাফ থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে দলকে ছায়ার মতো অনুসরণ করা অগণিত বিশ্বব্যাপী আর্জেন্টাইন সমর্থকের কাছে এই অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

ফাইনালে পরাজয়ের স্বাদ তিক্ত হলেও মেসি-স্কালোনিদের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন ইনফান্তিনো। তার মতে, ফুটবলের প্রতি এমন নিষ্ঠা, পেশাদারিত্ব ও ভালোবাসা ধরে রাখলে ভবিষ্যতে আর্জেন্টিনা আরও বড় ট্রফি নিজের করে নেবে। চিঠির শেষাংশে এএফএ সভাপতি তাপিয়ার সুস্বাস্থ্য ও আগামী দিনগুলোতে সাফল্যের ধারাবাহিকতা কামনা করে দ্রুতই আবার সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ইনফান্তিনো।

রূপালী বাংলাদেশ

Link copied!