× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১১ এএম

জার্মান ফুটবলের দায়িত্ব ক্লপের কাঁধে

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১১ এএম

জার্মান ফুটবলের দায়িত্ব ক্লপের কাঁধে

লিভারপুলের ডাগআউটে একের পর এক রূপকথা লেখা ইয়ুর্গেন ক্লপ এবার নিজের জন্মভূমির ফুটবলে নতুন প্রাণ ফেরানোর গুরুদায়িত্ব হাতে নিয়েছেন। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে জার্মানির আকস্মিক ও মর্মান্তিক বিদায়ের পর পদত্যাগ করেছিলেন ইউলিয়ান নাগেলসমান। সেই বিষাদের মেঘ কাটিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারো ট্র্যাকে ফেরাতে ৫৯ বছর বয়সি এই হাইভোলেজ মাস্টারমাইন্ডের শরণাপন্ন হয়েছে জার্মানি। ২০২৮ সালের ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ সামনে রেখে আগামী চার বছরের জন্য ডিয়ে মানশাফটদের (জার্মান জাতীয় দল) প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে জার্মানির কোচ হিসেবে ক্লপের নতুন অধ্যায় শুরু হবে।

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতা ক্লপকে ডাগআউটে আনাকে বড় মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লপের আবেগ ও কৌশলী ফুটবলের মেলবন্ধনের কারণেই নাগেলসমানের পর তাদের প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন তিনিই। দেশের প্রভাবশালী ফুটবল ম্যাগাজিন ‘কিকার’-এর এক জরিপেও ৮০ শতাংশ সমর্থক ক্লপের এই আগমনকে সমর্থন জানিয়েছেন। নতুন মিশনে ক্লপ পাশে পাচ্ছেন তার লিভারপুলের নির্ভরযোগ্য দুই সেনাপতি পেপ লিন্ডার্স ও পেটার ক্রাভিয়েটজকে, যারা কোচিং স্টাফ হিসেবে তার সঙ্গেই যোগ দিচ্ছেন।

তবে ডাগআউটে নামার আগেই এক উত্তপ্ত বিতর্কের মুখে পড়েছেন ক্লপ। ২০২৪ সালে বাণিজ্যিক স্পোর্টস জায়ান্ট ‘রেড বুল’-এর গ্লোবাল সকারের প্রধান হিসেবে তার যোগ দেওয়াটা মেনে নিতে পারেননি কট্টর জার্মান সমর্থকরা। গুঞ্জন উঠেছে, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরও তিনি রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ চালিয়ে যাবেনÑ আর এই খবর ভক্তদের তীব্র ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টেগার বিষয়টিকে এত সহজে দেখছেন না। তার মতে, ক্লপ হয়তো সাময়িকভাবে ড্রেসিংরুমে নতুন উদ্দীপনা আনতে পারবেন, কিন্তু এটি জার্মান ফুটবলের গভীরে জমাট বাঁধা সমস্যার স্থায়ী কোনো সমাধান নয়, স্রেফ ‘ক্ষতে প্রলেপ’ দেওয়া। ক্লপ নিজেও বাস্তবের মাটিতে পা রেখে স্বীকার করেছেন, স্রেফ ডাগআউটের মুখ বদলালেই জার্মান ফুটবলের এই ভঙ্গুর দশা কাটবে না, এর জন্য প্রয়োজন সামগ্রিক খোলস বদল। সব সংশয় কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই যাত্রায় জার্মানিকে খাদের কিনারা থেকে ক্লপ আবার ফুটবলের চূড়ায় নিয়ে যেতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল।

রূপালী বাংলাদেশ

Link copied!