× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৪ এএম

গুজবে কান না দেওয়ার আহ্বান কেম্পেসের

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৪ এএম

গুজবে কান না দেওয়ার আহ্বান কেম্পেসের

২০২৬ ফিফা বিশ্বকাপের রুদ্ধশ্বাস মেগা ফাইনালে অতিরিক্ত সময়ের রোমাঞ্চে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেসের গোলে ভেঙেচুরে যায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ফাইনাল পর্যন্ত গেলেও স্পেনের কাছে শিরোপা হারানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলবিসেলেস্তেদের ঘিরে দানা বাঁধছে একের পর এক ভিত্তিহীন ষড়যন্ত্র ও গুজব। তবে বিশ্বজয়ের মঞ্চে দলের এমন কঠিন সময়ে প্রমাণহীন কোনো গুজবে কান না দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের নায়ক মারিও আলবার্তো কেম্পেস।

স্প্যানিশ স্পোর্টস ডেইলি ‘মার্কা’র বরাতে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় এই বিশ্বজয়ী স্ট্রাইকার নীল-সাদা জার্সির মর্যাদা স্মরণ করিয়ে বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর অনুভূতি ঠিক কী, তা আমি খুব ভালো করেই জানি। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় সম্মান একজন ফুটবলারের জীবনে হতে পারে না।’ ফাইনালে মেসিদের পারফরম্যান্স যে প্রত্যাশামতো হয়নি, তা অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘আমি মিথ্যা বলব না, ফাইনাল ম্যাচটি আমাদের ভাবনামতো হয়নি। শেষ তিন ম্যাচের ছন্দ দেখা যায়নি। তবে ফুটবলে এমনটা হওয়া খুব স্বাভাবিক, সবদিন সমান যায় না।’

তবে একটি বাজে পারফরম্যান্স আর ‘ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া’র মিথ্যা অভিযোগ তোলার মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন কেম্পেস। সমর্থকদের উদ্দেশে কড়া ভাষায় তিনি বলেন, ‘কোনো দল এক ম্যাচে সেরাটা নাও দিতে পারে, কিন্তু তা বলে তারা লড়াই করেনিÑ এমনটা ভাবা বোকামি। কোনো প্রমাণ ছাড়া যেসব নোংরা গল্প ছড়ানো হচ্ছে, তা ফুটবল এবং দেশের কোনো উপকারে আসছে না।’

সমালোচনার অধিকার সমর্থকদের রয়েছে মেনে নিয়েও কেম্পেস শেষ করেন এক সুন্দর বার্তা দিয়ে, ‘দলের কাছ থেকে বেশি চাইলে তথ্য ও যুক্তির ভিত্তিতে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু কোনো ভিত্তিহীন গুজবে কান দেবেন না। ভালো সময়ে যেভাবে দলকে ভালোবেসেছেন, খারাপ সময়েও এই জার্সির প্রতি সেই সম্মানটা ধরে রাখুন। আর্জেন্টিনা চিরজীবী হোক!’

রূপালী বাংলাদেশ

Link copied!