× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১২ এএম

সেপ্টেম্বরে চার প্রীতি ম্যাচের প্ল্যান বাফুফের

ঘরের মাঠে সাফ জয়ের ছক

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১২ এএম

ঘরের মাঠে সাফ জয়ের ছক

নভেম্বরে ঘরের মাঠে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই মহাযজ্ঞের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরের মাঠে ট্রফি পুনরুদ্ধার এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার মাস্টারপ্ল্যান তৈরি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গণমাধ্যমকে গত বুধবার এই মেগা পরিকল্পনার কথা নিশ্চিত করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। যদিও প্রতিপক্ষ দল কিংবা ম্যাচের ভেন্যু নিয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেননি তিনি। বাফুফে প্রধান জানান, সেপ্টেম্বর উইন্ডোতে মাঠে নামার আগে জাতীয় দল অন্তত ১০ দিনের একটি নিবিড় প্রস্তুতি ক্যাম্প করবে। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অফিশিয়াল ফিফা উইন্ডোতে ব্যাক-টু-ব্যাক চারটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা সাফের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে। চার জাতি টুর্নামেন্টের পরিকল্পনা সফল করার পর, ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সাফের মূল লড়াইয়ের আগে প্রখ্যাত জার্মান-আমেরিকান কোচ টমাস ডুলির অধীনে আরও দুই সপ্তাহের কঠোর অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

তবে সাফের এই মিশন সাজানোর পথটা মোটেও মসৃণ নয়; বাফুফের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে দেশের ক্লাব ফুটবলের স্থবিরতা। আগামী ২১ আগস্ট বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও নিবন্ধনে ফিফার নিষেধাজ্ঞার কারণে দল গঠনেই হিমশিম খাচ্ছে শীর্ষ দুই ক্লাব। জাতীয় দলের সিংহভাগ ফুটবলার এই দুই ক্লাবে খেললেও এখন পর্যন্ত তাদের প্রাক-মৌসুম অনুশীলনই শুরু হয়নি। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বসে নেই উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, খেলোয়াড়দের ফিটনেস, ডায়েট ও ইনজুরি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ক্লাবগুলোর ওপর পুরোপুরি ভরসা না করে বাফুফে নিজ উদ্যোগেই ফুটবলারদের ফিট রাখতে সব ব্যবস্থা নিচ্ছে।

এর পাশাপাশি সাফের সময়সূচি নিয়েও এক নতুন জটিলতা তৈরি হয়েছে। আগামী ৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও নভেম্বরের অফিশিয়াল ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে। ফিফা উইন্ডোর আগে টুর্নামেন্ট শুরু হওয়ায় ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরী কিংবা ইতালিতে খেলা ফাহামেদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারদের শুরু থেকেই পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রবাসী তারকাদের ছাড়াই টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার মানসিক প্রস্তুতি বাফুফে নিয়ে রেখেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি।

রূপালী বাংলাদেশ

Link copied!