× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৩ এএম

অস্ট্রেলিয়া সফরের আগেই টাইগার শিবিরে বড় ধাক্কা

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৩ এএম

অস্ট্রেলিয়া সফরের আগেই  টাইগার শিবিরে বড় ধাক্কা

আগামী আগস্টের প্রথম সপ্তাহে বহুল প্রতীক্ষিত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট সিরিজ খেলার এই ঐতিহাসিক মিশনকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এরই মধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিলেও বাংলাদেশ দল ঘোষণা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। বেশ কয়েকজন ক্রিকেটারের চোটের মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে দলের পেস অ্যাটাকের মূল অস্ত্র নাহিদ রানার ছিটকে যাওয়া। সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে পুরো অস্ট্রেলিয়া সিরিজ থেকেই বাদ পড়েছেন দেশের এই গতিদানব।

২৩ বছর বয়সি এই উদীয়মান গতিতারকাকে হারানো শান্তর দলের জন্য এক বিরাট ধাক্কা। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির ঝোড়ো বোলিং এবং বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়াতেও খবরের শিরোনাম হয়েছিলেন রানা। ঐতিহ্যবাহী ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ তাদের এক প্রতিবেদনে রানার গতি ও বাউন্স নিয়ে অজি ব্যাটারদের আগাম সতর্কও করে দিয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে ‘গ্রেড-টু’ ইনজুরি ধরা পড়ায় তাকে মাঠে ফিরতে অন্তত এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। ফলে অজিদের ডেরা কাঁপানোর সুযোগটা এবার হাতছাড়া হচ্ছে রানার।

তবে রানাকে নিয়ে দুঃসংবাদ এলেও লিটন দাসকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে টাইগার সমর্থকরা। ইনজুরির শঙ্কা থাকলেও তার স্ক্যান রিপোর্ট ইতিবাচক এসেছে, ফলে ডারউইন ও ম্যাকাই টেস্টে উইকেটের পেছনে ও ব্যাট হাতে তার খেলা নিশ্চিত বলেই ধরে নেওয়া যাচ্ছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে যাওয়া এই মেগা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে, আর ২২ আগস্ট ম্যাকাইতে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর ক্যাঙ্গারু ডেরায় এই প্রথম টেস্ট সিরিজ খেলার রোমাঞ্চে বাংলাদেশ দল নামার আগে রানার অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের কপালে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল।

রূপালী বাংলাদেশ

Link copied!