বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রহিম (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বিক্রি করার সময় উল্লেখিত পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামের হসমত আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানান, শনিবার বিকেলে আদমদীঘির কুন্দগ্রাম তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামে নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স সহ ওই বাড়িতে অভিযান চালান। এ সময় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করার সময় মাদক কারবারি আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন এবং তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৫৮পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা রুজু করে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

