× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৮ পিএম

পরকীয়ার জেরে স্বামী হত্যা: নালডাঙ্গায় স্ত্রী-প্রেমিকের যাবজ্জীবন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরের নালডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী মো. কালুকে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগের ভিত্তিতে নালডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরদিন নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে নালডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং মামলার বাদী আছিয়া বেগম সন্তোষ প্রকাশ করেন।

Link copied!