× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:৩০ পিএম

যশোরে লাইসেন্স ছাড়াই প্যাথেডিন বিক্রি, ফার্মেসি মালিক আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরে লাইসেন্স ছাড়াই প্যাথেডিন বিক্রির অভিযোগে শাহজাহান নামে এক ফার্মেসি মালিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ফার্মেসি থেকে ৩০ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে যশোর শহরের দড়াটানার ভৈরব সুপার মার্কেটে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ট্রপিক্যাল মেডিকেলে লাইসেন্স ছাড়াই প্যাথেডিন বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে ওই ফার্মেসি থেকে ৩০০ টাকায় একটি প্যাথেডিন ক্রয় করেন। পরে একটি অভিযানকারী দল ফার্মেসিতে অভিযান চালিয়ে মালিক শাহজাহানকে আটক করে।

অভিযান চলাকালে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ৩০ পিস প্যাথেডিন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান, উদ্ধার হওয়া প্যাথেডিনসহ আটক শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তীতে অধিদপ্তরের মিডিয়া সেলের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

Link copied!