× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৬:০৫ পিএম

শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৬:০৫ পিএম

অভিযুক্ত মিয়া ওরেফ লছা মিয়া

অভিযুক্ত মিয়া ওরেফ লছা মিয়া

শেরপুরের নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত. আবেদ আলীর ছেলে। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী; সম্পর্কে দাদা-নাতনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে কিছু খাবার কিনে খাওয়ায় এবং হাতে ২০ টাকা ধরিয়ে দেয়। এদিকে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখেন শিশুটিকে ফেলে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন মেয়ে মাটিতে কাতরাচ্ছিলেন।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। শিশুর বাবা নকলা থানায় লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়াকে (লছা মিয়া) গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানের নির্দেশ দেন।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চান মিয়াকে (লছা মিয়া) গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে পাঠানো হলে তাকে জেলা হাজতে পাঠিয়েছেন বিচারক। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাপাতালে পাঠানো হয়েছে।

আরবি/এসএমএ

Link copied!