× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ১০:০৯ পিএম

প্রশান্তির ছোঁয়া পেতে ঘুরে আসুন শমশেরনগর গলফ মাঠ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ১০:০৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর গলফ মাঠ দেখার জন্য প্রতিদিনই ছুটে যান ভ্রমণ পিপাসু পর্যটকরা। চারিদিকে সবুজে সমারোহ চা বাগান, প্রাকৃতিক সুনিবিড় পরিবেশে প্রশান্তি ছোঁয়া পেতে যে কেউ ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে শমশেরনগর গলফ মাঠে। 

শমশেরনগর গলফ মাঠ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ মাঠে পড়ন্ত বিকেল বেলা অনেক পর্যটকরা বেড়াতে আসতে দেখা যায়। সবুজ ঘাসের গালিচা, মায়ায় ভরা উচু্ নিচু টিলা, ছোট ছোট লেক এ যেন পর্যটকদেরকে আরো আকর্ষণ করছে। গলফ মাঠের ভিতরে প্রবেশ পথে সবুজ চা বাগান দেখা যাবে। চা কন্যারা আপন মনে চা পাতা চয়ন করছেন।

পর্যটকরা কেউ কেউ ঘাসের বুকে হেঁটে যাচ্ছেন, কেউ কেউ আবার বসে ছবি তুলছেন। বিশাল এলাকা জুড়ে শমশেরনগর গলফ মাঠ অবস্থিত। এখানে বৃক্ষ রাজি বাতাসের সাথে সাথে দোলা দিচ্ছে। অনেক পর্যটকরা শহর থেকে একটু শান্তি ও স্বস্থি পেতে প্রাকৃতিক পরিবেশ ছুটে যাচ্ছেন। শমশেরনগর গলফ মাঠে যেতে হলে মৌলভীবাজার জেলা শহর থেকে শমশেরনগর আসা যায়, অন্যদিকে শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জ হয়ে শমশেরনগর গলফ মাঠে আসা যায়। নিরিবিলি পরিবেশে আপনাকে দেবে প্রশান্তির ছোঁয়া।

Link copied!