× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০১:৫৬ পিএম

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০১:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জয়পুরহাটে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রেল কলোনি বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), রেল কলোনি বিশ্বাসপাড়ার মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রীমুক্তি (২৬) বলে জানা গেছে। 

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, শহরের রেল কলোনি ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

এ বিষয়ে জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
 

Link copied!