× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১১:৩৬ এএম

নামাজে যখন ব্যস্ত সবাই তখন ছাদ থেকে লাফিয়ে পড়লেন মাদ্রাসাছাত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১১:৩৬ এএম

বিমান ভবন নামক একটি বাড়িতে অবস্থিত জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসা। ছবি- রূপালী বাংলাদেশ

বিমান ভবন নামক একটি বাড়িতে অবস্থিত জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসরের নামাজের সময় যখন ব্যস্ত সবাই তখন ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফারিহা আনমিম (১১) নামে এক মাদ্রাসাছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লার বিমান ভবন নামক একটি বাড়িতে অবস্থিত জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস জানান, ‘বিকেল ৫টার দিকে আসরের নামাজের ছুটির সময় সবাই যখন অজু করতে ব্যস্ত, তখন মাদ্রাসার খুছুছী বিভাগের ছাত্রী ফারিহা আনমিম সাততলা ভবনের ছাদের রেলিং টপকে নিচে লাফিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!