× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:১৯ পিএম

কক্সবাজারে দেড় হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:১৯ পিএম

প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।    ছবি- রূপালী বাংলাদেশ

প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু ও বান্দরবান সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ৩৪ বিজিবি’র প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোহাম্মদ নাজমুল হোছাইন, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এমরান, কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কক্সবাজার এর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে আটক করা ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস,বিভিন্ন প্রকার বিয়ার,বিভিন্ন প্রকার বিদেশী মদ, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, বাংলা মদ, কমান্ডো এ্যানার্জি ড্রিংক, বার্মিজ জর্দা, কোকেন,হুইস্কি, সিগারেট ও আফিন বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২৬৯৩ জন আসামীকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, সীমান্ত সুরক্ষা ও যুব সমাজকে রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

আগামী দিনগুলোতে মাদক বিরোধী অভিযানে সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা কামনা করছেন বিজিবি।

রূপালী বাংলাদেশ

Link copied!