× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:১৪ পিএম

মান্দায় নদীতে ঝাঁপ দিয়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:১৪ পিএম

নিখোঁজ সিদ্দিকুর রহমানের লাশ উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

নিখোঁজ সিদ্দিকুর রহমানের লাশ উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দায় ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানীনদীর চকশৈল্ল্যা ব্রিজ থেকে সিদ্দিকুর নদীতে ঝাঁপ দেন। পরে দু’ঘন্টা খোঁজাখুঁজির পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিখোঁজ সিদ্দিকুর রহমান শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ঘটনার সময় বিলবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নদীতে ঝাঁপ দিতে দেখে এবং চিৎকার করে। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

Link copied!