× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:১২ পিএম

চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:১২ পিএম

আটক কামরুল হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

আটক কামরুল হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি কামরুল হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈচাতলী গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে এবং ইতোমধ্যে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কামরুলকে বৈচাতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, কামরুলের বিরুদ্ধে ১৫টি মামলা চলমান এবং দুটি জিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে—একটিতে দুই বছরের এবং অন্যটিতে এক বছর চার মাসের সাজা। এ ছাড়া তিনটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে।

ওসি আরও জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!