× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৪৮ পিএম

টয়লেটে লুকিয়ে থাকা সাপের ছোবলে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৪৮ পিএম

স্বজনদের আহাজারি। ছবি- সংগৃহীত

স্বজনদের আহাজারি। ছবি- সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় টয়লেটে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের ছোবলে রায়হান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের মো. আক্তার ও রাজিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান। সে সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল এবং পাশাপাশি স্থানীয় একটি মক্তবে আরবি পড়ত।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে রায়হান টয়লেটে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ হঠাৎ তাকে ছোবল মারে। চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। বিষধর সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা টয়লেট ও ঘরের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!