× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৩ পিএম

সিরাজগঞ্জে নসিমনের চাপায় যুবক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে আবারও গরুবোঝাই নসিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারিতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর পৌর শহরের দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় গরুবোঝাই একটি দ্রুতগামী নসিমন গাড়ি হাফিজুরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!