× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম

ট্রেনের নিচে পড়ে নিহত ১। ছবি: রূপালী বাংলাদেশ

ট্রেনের নিচে পড়ে নিহত ১। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীর রেলগেটে ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌরশহরের রেলগেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ) ট্রেনটি ঈশ্বরদী ইন্টারলিংক রেলগেট অতিক্রম করছিল। এ সময় জাহাঙ্গীর আলম রেললাইন দিয়ে হাঁটছিলেন।

হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে যান, যার ফলে তার শরীর থেকে মাথা ও বাম পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রেলগেটের দায়িত্বে থাকা গেটকিপার মো. ফাহিম হোসেন জানান, রেললাইন দিয়ে হাঁটতে দেখে তারা জাহাঙ্গীরকে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কোনো সতর্কতা না শুনে এগিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. সাহিত্য জানান, ঘটনার কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!