× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:১৯ পিএম

আক্কেলপুরে টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:১৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহর দান বাসে (ঢাকা মেট্রো ব ১১-৩১২৪) আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের অংশ, জানালার কাঁচ ও ভেতরের সমস্ত সিট পুড়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

বাসের ড্রাইভার মো. আরিফুল ইসলাম জানান, ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে দেখেন বাসে আগুন জ্বলছে। প্রথমে তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার বিষয়ে মো. আফজাল হোসেন বলেন, “রাতেই বাস পার্কিং করা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছি না। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”

আক্কেলপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা যাচ্ছে গাড়ির ইঞ্জিন হিট হাওয়ার কারণে হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!