× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তুরাগ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:২২ পিএম

তুরাগে ১০ তলা আবাসিক ভবনে আগুন, আহত ৫

তুরাগ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:২২ পিএম

আগুনে পুড়ে যাওয়া মালামাল। ছবি: রূপালী বাংলাদেশ

আগুনে পুড়ে যাওয়া মালামাল। ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর তুরাগে ১০ তলা একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আগুনের খবর পান। পরে ৭টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সংস্থার মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, আগুন লাগা ভবনের ৫ তলার ওপরের বাসিন্দাদের প্রথমে ছাদে নেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ির মাধ্যমে নিচে নামিয়ে আনা হয়।

তিনি আরও বলেন, মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচজন আহত হয়েছেন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!