× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৩৩ পিএম

শরীয়তপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৩৩ পিএম

পুড়ে যাওয়া বিছানা। ছবি: রূপালী বাংলাদেশ

পুড়ে যাওয়া বিছানা। ছবি: রূপালী বাংলাদেশ

শীত থেকে রক্ষা পেতে রাতে বিছানার পাশে মাটির তৈরি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে রাখার ঘটনায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮০)। তিনি ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তার একমাত্র কন্যাসন্তান বিবাহিত এবং অন্যত্র বসবাস করেন। ফলে বৃদ্ধা একাই বসবাস করতেন।

জানা গেছে, শীতের তীব্রতা কমাতে কামরুন নাহার বিছানার পাশে মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই পাত্র থেকে কয়লার আগুন বিছানায় পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে বিছানার ওপরেই পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

পালং থানার ওসি শাহ আলম দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের কন্যার কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!