× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৩৩ এএম

বিজয় দিবস ঘিরে ভাঙ্গুড়ায় ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৩৩ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবসের আগমনে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ফুল ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণির মানুষ শহীদ মিনারে ফুল দেবেন বলে আশা করা হচ্ছে।

ভাঙ্গুড়া পৌর শহরের হাইস্কুল রোডের ফুল মার্কেটে দেখা গেছে, বিক্রেতারা মালা ও তোড়া সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছ থেকে আগাম অর্ডার পাওয়া গেছে। ফুলের মালার দাম আকারভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত।

ফুল ব্যবসায়ীরা জানান, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা সর্বদা বৃদ্ধি পায়। এ বছর দাম কিছুটা বেশি হলেও চাহিদা কমেনি।

ভাঙ্গুড়ার কয়েকজন ক্রেতা বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা ফুল কিনতে এসেছেন। সবচেয়ে বড় ফুল ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, প্রত্যেক বছর জাতীয় দিবসে প্রচুর ফুল বিক্রি হয় এবং এ বছরও আগাম অর্ডার অনুযায়ী সরবরাহ দেওয়ার তৎপরতা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!