× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৪৩ এএম

পুলিশের ওপর হামলা, আ.লীগ নেতা আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৪৩ এএম

কৃষক লীগ নেতা খোরশেদ খান। ছবি : রূপালী বাংলাদেশ

কৃষক লীগ নেতা খোরশেদ খান। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ খান গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এবং ওই গ্রামের উচমান খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আসামিকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। একপর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালান।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি বাবলু রহমান খান বলেন, আসামিকে গ্রেপ্তার করতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে থানার সহকারী উপপরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!