মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ৪০ জন অকুতোভয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তিসংগ্রামে আমাদের পুলিশ বিশেষ অবদান রাখে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ এবং সর্বদা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২, কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বদরুজ্জামান জিল্লুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন