× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৪৭ পিএম

‘লিডার আসছে’ স্লোগানে বাগেরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৪৭ পিএম

বাগেরহাটে চিতলমারী উপজেলা চত্বরে ছাত্রদলের আনন্দ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটে চিতলমারী উপজেলা চত্বরে ছাত্রদলের আনন্দ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

‘লিডার আসছে’ স্লোগানে মুখর হয়ে ওঠে বাগেরহাটের চিতলমারী উপজেলা চত্বর। উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিতলমারী বড় ব্রিজে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা হুমায়ুন শেখ, অনিক শেখসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের শক্তি, ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতির বার্তা দেন।

আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

Link copied!