× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:২২ পিএম

শিক্ষককে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগ, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:২২ পিএম

গ্রেপ্তার প্রলয় তরফদার। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার প্রলয় তরফদার। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে কালিদাস বড়াল কলেজের এক প্রভাষককে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে সুকান্ত রায় এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত প্রভাষক হিসেবে সম্প্রতি কালিদাস বড়াল কলেজে যোগদান করেন। 

গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলেজের এক শিক্ষার্থী পরিচয়ে শতাব্দী শিকদার নামে এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে কথোপকথন হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রলয় তরফদার, সুভংকর পোদ্দার, কৌশিক হালদার ও শতাব্দী শিকদার তার ভাড়া বাসায় গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দেন। অভিযোগ রয়েছে, তারা কুরুচিপূর্ণ অভিযোগ তুলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ঘরে তল্লাশি চালায়।

টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রভাষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তার মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। পাশাপাশি মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

কালিদাস বড়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, প্রলয় তরফদার ও শতাব্দী শিকদার কলেজের অনিয়মিত শিক্ষার্থী।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী প্রভাষকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার আসামি প্রলয় তরফদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!