× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:২৯ পিএম

হোটেলে মিলল ১২ বস্তা ভিজিএফ চাল, অভিযোগের তীর বিএনপি নেতার দিকে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের একটি হোটেলে ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের জন্য বিতরণকৃত ভিজিএফ’র ১২ বস্তা চাল পাওয়া গেছে।

হোটেল মালিক মিন্টু জোমাদ্দার বলেন, এই চাল বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার বুধবার (১৮ মার্চ) সকালে হোটেলে রেখে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিএনপির সভাপতি এ চাল হোটেলের মালিকের কাছে বিক্রি করেছেন। তবে বহরবুনিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রাজিব মজুমদার বলেন, বহরবুনিয়া ইউনিয়নের এক হাজার ৯০ জনকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। 

বিতরণের সময় ট্যাগ অফিসারের প্রতিনিধি, ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ৩ জনকে ৩০ কেজির এক বস্তা করে চাল দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ফিরোজ হাওলাদার বলেন, ‘ঈদের চাল বিতরণের সময় আমি প্রশাসনিক কর্মকর্তাদের ও ট্যাগ অফিসারের প্রতিনিধির সঙ্গে উপস্থিত থেকে ভুক্তভোগীদের মাঝে চাল বিতরণ করেছি। হোটেলে থাকা চালের বিষয়ে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। তবে, একটি মহল আমাকে জড়ানোর ষড়যন্ত্র করছে।’

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানিয়েছেন, ‘চালের বিষয়ে তদন্ত করা হবে। অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!