× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:১৬ এএম

কুমিরের মুখে কুকুর, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরের মুখে কুকুর পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও ঘটনাটি নিয়ে ছড়ানো অনেক তথ্যই ভুল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়; বরং এটি একটি দুর্ঘটনা।

জানা যায়, গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয়। পরে স্থানীয়রা কুকুরটিকে তাড়াতে গেলে সেটি দৌড়ে দিঘির ঘাটের দিকে চলে যায়। এ সময় মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদারকে কুকুরটি আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়।

ঘটনার এই অংশটুকুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনেক পোস্টে দাবি করা হয়, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে ফেলে দেওয়া হয়েছে যা প্রত্যক্ষদর্শীরা সম্পূর্ণভাবে নাকচ করেছেন।

নিরাপত্তাকর্মী ফোরকান জানান, কুকুরটির আঁচড়ে আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কুকুরটি আগে থেকেই অসুস্থ ছিল এবং মানুষ ও গবাদিপশুকে আক্রমণ করছিল।

মাজার সংলগ্ন দোকানি ও বাসিন্দারাও জানান, কুকুরটি একটি শিশুসহ কয়েকজনকে কামড় দেয় এবং পরে তাড়া খেয়ে দিঘির দিকে গিয়ে পড়ে যায়। তারা বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত হলেও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে, যা ২০০৫ সালে আনা হয়েছিল। তিনি সবাইকে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।

স্থানীয়রা সতর্ক করে বলেন, কুমিরটি বন্য প্রাণী হওয়ায় এর কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষ করে প্রজনন মৌসুমে এটি আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!