× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:১৪ পিএম

বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে ১০০ পিস ইয়াবা‍‍`সহ ইউসুফ আলী শেখ(৬৩) নামে এক মাদক কারবারি আটক। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহা সড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে আটক করা হয়।

আটককৃত  ইউসুফ আলী শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের আ. হাকিম শেখের ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখালী বাস স্ট্যান্ডে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি পালানোর চেষ্টার সময় তাকে আটক করে দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়।

তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ইউসুফ আলী শেখের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধিন।

আরবি/জেডআর

Link copied!