বান্দরবানের থানচি উপজেলা থেকে আলীকদম আসার সময় দুই পর্যটক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, আব্দুল আল মামুন ও ইমতিয়াজ। তাদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ বলেন, আহতদের অবস্থা গুরুতর। দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।


