× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:২৪ এএম

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:২৪ এএম

অভিযুক্ত বৃদ্ধ জাবেদ শেখ। ছবি : রূপালী বাংলাদেশ

অভিযুক্ত বৃদ্ধ জাবেদ শেখ। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাবেদ শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকালে চকমেহেদী গ্রামের একটি ভুট্টাক্ষেতে ভুক্তভোগী শিশুটির বাবা কাজ করতে যান। বাবা ক্ষেতে কাজ করায় শিশুটি বাড়ি থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

পথে অভিযুক্ত বৃদ্ধ টমেটো দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি টমেটো ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পায়। একপর্যায়ে অভিযুক্ত বৃদ্ধ শিশুটিকে সেখানে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার রাতে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা হওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!