× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৩৮ পিএম

স্কুলের প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, বিপাকে শিক্ষার্থীরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৩৮ পিএম

বাঁশের খুঁটি ও নেট জাল দিয়ে বন্ধ রাস্তা। ছবি : রূপালী বাংলাদেশ

বাঁশের খুঁটি ও নেট জাল দিয়ে বন্ধ রাস্তা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বাঁশের খুঁটি ও নেট জাল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবন্ধকতার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে যায়নি। বিপাকে পড়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। 

জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দুপাড়া এলাকার ধুন্দার পাবলিক মডেল স্কুলের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে তোফাজ্জল হোসেনের পরিবার। মঙ্গলবার বাঁশের খুঁটি এবং নেট জালের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বছরের পর বছর স্থানীয় বাসিন্দাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে চলাচল করে। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। শিক্ষার্থীরা স্কুলের কাছাকাছি এসে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। রাস্তার প্রতিবন্ধকতায় স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে কেউই সমাধানে আসেননি বলে জানিয়েছেন শিক্ষকরা।

তবে চলাচলের রাস্তায় বেড়া দেওয়া প্রসঙ্গে জায়গার মালিক তোফাজ্জল হোসেন বলেন, জায়গাটি আমাদের সুতরাং এতদিন চলাচল করতে দিয়েছি। এখন আর চলাচল করতে দেব না। এজন্য বন্ধ করে দিয়েছি।

এ ব্যাপারে ইউএনও’র সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!