২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি (উফসি ও হাইব্রিড) বীজ, গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২৫ জুন বৃহস্পতিবার সকালে কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি এ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীনের সভাপতিত্বে চারা বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ প্রমুখ।
এদিন ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা (আম, লিচু, জাম, মাল্টা ও নিম), পাঁচটি করে বাঁশের খুঁটি ও ১৫০ কেজি গোবর সার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন