গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।
১৪ জুলাই (মঙ্গলবার) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী পদযাত্রা ও পথসভার অংশ হিসেবে স্থানীয় এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে সারজিস আলম বলেন, জনাব তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা বগুড়াসহ পুরো দেশের মানুষের জন্য গর্বের। তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আপনি আজ শুধু নিজের জন্য কিংবা কেবল যোগ্যতার কারণে প্রধানমন্ত্রী হননি। ১৭ বছর পর আপনি যখন দেশে ফিরেছেন, দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছে, তখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখচ্ছবি ভেসে উঠেছে। সেই আবেগ ও প্রত্যাশা থেকেই জনগণ ধানের শীষে ভোট দিয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ভোটের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের দেওয়া আমানত রক্ষার ওপর। জনগণ যে আমানত দিয়েছে, তা রক্ষা করতে পারলে আগামীতেও ভোট পাবেন। কিন্তু যদি এই আমানত রক্ষা করা না যায় এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ব্যর্থ হন, তাহলে আগামীতে জনগণ ধানের শীষ তথা বিএনপিকে আর ভোট দেবে না।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন দেশের শীর্ষস্থানীয় এনসিপি নেতৃবৃন্দ।
পথসভার অন্যান্য বক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দবগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় এই পথসভায় আরও বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় এনসিপি নেতৃবৃন্দ। নাসীরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।গাজী সালাউদ্দিন তানভীর, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। সাদিক মাহাদী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক। এমএসএ মাহমুদ, আহ্বায়ক, বগুড়া জেলা এনসিপি। সুলতান মাহমুদ, সদস্য সচিব, বগুড়া জেলা এনসিপি। আবু বক্কর সিদ্দিক, দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী।
পথসভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় স্থানীয় সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


