ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৪০ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় বেলাল প্রামাণিক (৫২) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজ বাড়ির উঠানে আম গাছে এই ঘটনা ঘটে।

বেলাল প্রামাণিক গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত দলিল উদ্দিন প্রামাণিকের ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। এর প্রভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন গলায় ফাঁস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পরিবারের সঙ্গে আলোচনা শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’