ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোনাউর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শনিবার মধ্যরাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাউর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে চুরির সন্দেহে একজনকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিকে শ্বাসরুদ্ধ এবং মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ দুইজনকে আটক করা হয়েছে।

অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত প্রক্রিয়া চলমান।